স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আ.স.ম. আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সদর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক খন্দকার শফিউল ইসলাম রিপু, সদস্য সচিব মুকুল মাসুদ প্রমূখ

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}