গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুকুরের সাথে গাঁজা বহনকারী মোটরসাইকেল ধাক্কা লাগায় কাল হল রিপন সরকার (৩০) নামের এক গাঁজা কারবারির। অবশেষে ৬ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক। সোমবার বেলা আড়াইটার দিকে পুলিশের নিয়মিত চেক পোষ্টে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ন পুর (সরকার পাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। স্থানীয়রা জানান,সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে বগুড়ামুখী একটি দ্রতগামী মোটরসাইকেল কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে।

এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। উপস্থিত লোকজন টের পেয়ে রিপনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ গাঁজাসহ রিপন ও পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করে থাকায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক রিপন পুলিশের কাছে স্বীকার করেছে গাঁজাগুলো সে ৩০হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}