সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বৃষ্টি উপেক্ষা করে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। বিক্ষোভ সমাবেশে জেলাসহ সাত উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানীসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}