টানা কয়েক দিন বৃষ্টিতে ও পানি নিস্কাসনের জন্য কোন ব্যবস্থা না থাকায় পানির নিচে তলিয়ে গেছে কৃষকের আমন ধান মনিরামপুর উপজেলার কয়েকটি বিলে। সরেজমিনে ঘুরে দেখে যায় মনিরামপুর উপজেলার পূর্ব অঞ্চলের সাতনল, খানপুর, মুনসি খানপুর, ভরতপুর, গোপাল পুর, খাটুয়া ডাম্গা, সহ অনেক এমন ছোট ছোট বিলের আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

ভবদহের কারনে গত বরো ধান চাষ করতে পারিনি কৃষকেরা কোন রকম ভাবে কষ্ট করে এখন আমন ধান চাষ করে কিছু টা বেচে থাকার স্বপ্ন দেখছিলো কৃষকেরা কিন্তু আবারও সেই ভবদাহের গ্রাসে কেড়ে নিল কৃষকের মুখের হাসি। তাই মনিরামপুরের কৃষকের মুখে চিন্তার ভাজ এবার তাদের বেচে থাকার জন্য দু বেলা দু মুঠো ভাতের জন্য আর কোন উপায় থাকলোনা তাই তারা দিশেহারা হয়ে পড়ছে। তাদের বাচা মরার লড়াইয়ে এগিয়ে আসতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা গ্রহন করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}