বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কতৃক পরিচালিত পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি ইউনিটের আয়োজনে কানাইমাদারী আলহাজ্ব ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাংজাত নিরাপদ রেডি টু ইট পণ্য উৎপাদনে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক খামার দিবস পালিত হয়।

অনুষ্ঠানে তৌফিক আলম চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন অত্র ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ, মমতা’র শাখা ব্যাবস্থাপক লিপন কুমার দত্ত, সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা আশিক চন্দ্র বর্মন এবং সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহেদ। অনুষ্ঠানে পুষ্টি চাহিদা পূরণে প্রাণিজ আমিষের গুরত্ব নিয়ে আলোকপাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা বিকাশের জন্য নিয়মিত মাংস বা মাংসজাত খাবার গ্রহনের কোনো বিকল্প নেই। অনুষ্টানের প্রধান আলোচক ডা. সনজীব চন্দ্র নাথ মাংসের পুষ্টিগুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন মাংসে রয়েছে ভিটামিন বি, এ, ই, জিংক, সেলেনিয়াম, ফসফরাস এবং অন্যান্য পুষ্টি উপাদান যা স্নায়ুতন্ত্র ও মাংসপেশী গঠনে সাহায্য করে।প্রতিদিনের খাবারের সাথে আমিষ জাতীয় খাবার যেমন: মাংস, মাছ বা ডিম গ্রহন করলে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় এবং দেহের ক্ষয় পূরণে সহায়তা করে।

বক্তারা আরো বলেন,শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও নিরাপদ খাদ্য সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। একটি সুস্থ জীবন এবং সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ করা অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি হলে তারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করতে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে ভালো স্বাস্থ্যের অধিকারী হবে।

আলোচনা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাংসজাত বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}