ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের আহবায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে প্রয়াত সাজিদ আব্দুল্লাহ’র শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও নেতৃদ্বয়, এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}