সিলেট সদর উপজেলার মালনীছড়া ২য় খন্ড মৌজার উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপন করলেন সিলেট এর

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ! ১৮ জুলাই শুক্রবার ২০২৫ সকাল ১০টায় বৃক্ষরোপন কর্মসূচি – ২০২৫ এর উদ্ভোদন উপলক্ষে সিলেট সদর উপজেলায় মালনীছড়া ২য় খন্ড মৌজার উদ্ধারকৃত খাস জমিতে (মৌজা – মালনীছড়া ২য় খন্ড, জেএল নং – ৬৯ খতিয়ান নং – ০১, বিএস দাগ নং- ১০, জমির পরিমাণ – ২.৮৪ একর) সিলেট এর জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বৃক্ষ রোপণ করেছেন এবং এ বিষয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে, খাস জমিতে বৃক্ষরোপণ করে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব এবং এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেটের রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির, সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}