সুনামগঞ্জের মধ্যনগরে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।ট্রলার ডুবির ঘটনায় শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা প্রাশ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।

তাৎক্ষণিক মধ্যনগর থানা ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হলেও ৭০ উর্ধ্ব এক বৃদ্ধা কে বাঁচানো সম্ভব হয় নি।

স্থানীয় ও মধ্যনগর থানা সূত্রে জানা যায়,সকালে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়।বেশীরভাগ যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহার নামে এক বৃদ্ধা নিখোঁজ অবস্থায় ছিলো।

পরবর্তীতে স্থানীয় ও মধ্যনগর থানার ওসির নির্দেশনায় ব্যপক তল্লাশি কার্যক্রম চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রবল স্রোতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়,তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান করা হলেও শামসুন্নাহার নামে এক বৃদ্ধা কে বাঁচানো সম্ভব হয় নি।

পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শামসুন্নাহার নামে বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}