কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ফারজানা বাস টার্মিনালকে কেন্দ্র করে থোল্লাগ্রাম ও ভিংলাবাড়ি গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টার্মিনাল স্থাপন ও নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়, এরপর তা হাতাহাতিতে রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই উভয় গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামে এবং দাওয়া-পাল্টা দাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাজারের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সেনাবাহিনী মোতায়েন করা হয়, যাতে সংঘর্ষ আর না ছড়ায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যারা সংঘর্ষে জড়িয়েছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}