কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফরিদপুরে  জেলা  বিএনপির উদ্যোগে মৌন মিছিল করেছে।

দেখা গেছে,শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা চকবাজার জামে মসজিদে জুলাই আন্দোলনের শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালো ব্যাচ ধারণ করা হয় এরপর  জনতা ব্যাংকের মোড় থেকে একটি মৌন মিছিল বের করা হয়।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, তাতী দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে পৌঁছে মৌন মিছিল শেষ করা হয়।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}