চবি চকোরীর নতুন নেতৃত্ব: গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হলো নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আঞ্চলিক সংগঠন “চবি চকোরী”-এর  ১ম কার্যনির্বাহি কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ১৭ জুলাই ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য। সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। ভোটের ফলাফল ঘোষণা করা হয় বিকাল ৫ টায়।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চবির ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী আসলাম আসিফ রায়হান(১৯-২০ সেশন),  সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আবদুল কাদের (২০-২১ সেশন)। এছাড়াও আরো তিনটি পদে নির্বাচন হয়। সাংগঠনিক সম্পাদক বখতিয়ার ইসলাম, অর্থ সম্পাদক মিনহাজুর রহমান আর দপ্তর সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসাইন মাহী নির্বাচিত হন। নির্বাচনের আয়োজক হিসাবে ছিলেন ১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।  পরিদর্শক হিসাবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ স্যার, ফারহানা আজিজ ম্যাম ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}