যুক্তরাষ্ট্রের মিশিগানে ২০২৪ সালের ঐতিহাসিক ১৮ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজক কমিটির সদস্যবৃন্দদের নিয়ে ২০২৪-এর জুলাই আন্দোলনের অনলাইন ও অফলাইন অগ্রসৈনিকদের স্মৃতিচারণ অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির একটি অভিজাত রেষ্টুরেন্টে স্মৃতিচারণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প গ্রুপের এডমিনবৃন্দ, মিশিগান বাংলাদেশী কমিউনিটির এডমিন এবং ছাত্রপ্রতিনিধিগণ যারা জুলাইয়ের আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ জুলাইয়ের উত্তাল সেই সময়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন। এছাড়াও জুলাই আন্দোলনের শরিক হওয়া সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্লেখ্য ২০২৪ সালে বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথম প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৮ জুলাই, বৃহস্পতিবার। পরবর্তীতে তার ধারাবাহিকতায় আরো ৫-৬টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৫ই আগস্ট বিজয় র্যালী অনুষ্ঠিত হয় যেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
১৩ বছর পর অনুষ্ঠিত হলো নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রাজশাহী প্রতিনিধি শুক্রবার (১৮ জুলাই) আয়োজিত এ সম্মেলনে কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ মতিন, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এছাড়া সরাসরি ভোটের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল আলম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার। ১৪টি ইউনিয়নের মধ্যে মোট ৯৯৪ জন কাউন্সিলর থাকলেও ভোট দিয়েছেন ৯৩০ জন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ। সম্মেলনে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এম এ মতিন, মান্দা উপজেলার সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট প্রমুখ। উল্লেখ্য, এম এ মতিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক।আর শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলেও ২০১৭ ও ২০২৩ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সর্বশেষ পূর্ণাঙ্গ দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১২ সালে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}