বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় জাসাসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা কৃষক দলের আহবায়ক মোস্তাক আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক বজলুল করিম রপু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল, খন্দকার আল আমিন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জেলা জাসাস এর সদস্য সচিব কাওসার ওয়াহিদ খান সুজন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তি চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা করে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দিবে না, বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। বক্তারা আরও বলেন, যারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করে, যারা তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সম্পর্কে অশ্লীল স্লোগান দেয়, তারা কুলাঙ্গার। তাদেরকে বিএনপি শক্ত হাতে মোকাবিলা করবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}