জুলাই ও আগস্ট মাসের গণ-আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শেরপুরে জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই (শনিবার) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে শেরপুর সদর উপজেলা ও পৌর ছাত্রদল এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহম্মেদ সিদ্দিকী বাবু।

এসময় তিনি বলেন, “জুলাই-আগস্টের শহীদদের নিয়ে যারা বড় বড় কথা বলেন, তাদের কখনো বাস্তবে শহীদদের জন্য কর্মসূচি দিতে দেখি না। ছাত্রদলই একমাত্র সংগঠন, যারা তাদের সম্মানে নিয়মিত দোয়া ও স্মরণসভা আয়োজন করে।” তিনি আরও বলেন, “সারা দেশে ১৪২ জনের বেশি ছাত্রনেতা শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তাদের রক্তঋণ কখনো ভুলবো না।”  শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান তারা, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসানসহ ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}