আত্মশুদ্ধি, দেহতত্ত্ব আর আত্মার সাথে নির্মোহ প্রেমের সম্পর্কের বন্ধন আরো গভীরে নিয়ে যেতে ১৯ জুলাই শনিবার জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো আত্মতত্ত্ব শিরোনামে বাউলগানের আসর।

নগরীর ভেডিংএর একটি মিলনায়তনে পরবাসে লালন এর আয়োজনে বাউলগানের এই আসরে ফকির লালন সাইঁজি ছাড়াও দেশবরণ্য বেশ কয়েকজন বাউল শিল্পীর গান পরিবেশন করে প্রবাসী শিল্পীরা। আসরের শুরুতে চরণ ছাড়া করোনা হে দয়াল, তারপর চাতক বাঁচে কেমনে, আর কেন মন ভ্রমিচ বাহিরে, ডুবে দেখো দেখি মন কীরুপ লীলাময়, ওগো যুগে যুগে তুমি নতুন হয়েসহ যেখানে সাইর বারামখানা’র মত জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, মেহেদী হাসান, আসিফ আবদুল্লাহ প্রতীক, আদনান আহমেদ, উর্মীমালা ঘোষ, এবং ফয়সাল মিসকাত শেখ।

দেশের মত শুধু জার্মানি নয় বিদেশের সকল প্রান্তে যেন ধর্ম মত ও পথের উর্দ্ধে উঠে বাংলাদেশের অসাম্প্রদায়িক ও আধ্যাত্বিক এই অকৃত্রিম সাংস্কৃতিক সম্পদ ছড়িয়ে পড়ে এমন প্রত্যয় ছিল শিল্পীদের।

সংস্কৃতিকর্মী আঞ্জুমান শাম্মী ও লুবনার উপস্থাপনায় বাউল শিল্পীদের চমৎকার এই পরিবেশনা দেশের বাউলগানকে প্রবাসের প্রজন্মের সবার কাছে পৌঁছে দেবে এমনটাই বলছিলেন গানের শিল্পীরা।

মা, মাটি, দেশ, মানুষে মানুষে প্রেম, আর প্রকৃতির মধ্যে মেলবন্ধনের এই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে শনিবারের এই সন্ধ্যায় যোগ দেন সর্বস্তরের প্রবাসী ছাড়াও স্থানীয় জার্মানরা। বাউলশিল্পীদের দরাজ গলায় মুগ্ধ হোন আগত সকলে। বলেন এইতো সত্যিকারের বাংলাদেশ। সার্বিক সহযোগীতায় ছিল প্রবাসীদের সংগঠণ বেঙ্গালীশে কুলটুওর ফোরাম।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}