কিশোরগঞ্জের হোসেনপুরে ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম-এর আওতায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এই উপলব্ধি থেকে উপজেলায় বিভিন্ন ফলজ ভেষজ প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় হোসেনপুর উপজেলায় দেড় শতাধিক গুচ্ছগ্রামে পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইশতিয়াক হোসাইন উজ্জ্বল ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার দিলরুবা ইয়াসমিন,আনোয়ার হোসেন, আব্দুস সোহবান ফৌজদার সহ বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার পিতলগঞ্জ, চর জিনারী, পুমদী ও মাধখলা গুচ্ছগামের পরিবারের মাঝে নিম, আম, লেবু গাছ সহ বিভিন্ন ফলজ ও ভেষজ গাছের চারা দেয়া হয়েছে। বিনামূল্য গাছের চারা পেয়ে গুচ্ছগ্রামের লোকজন আনন্দিত তারা পরিবার ও পরিবেশকে সবুজ রাখার অঙ্গীকার করেছেন ৷ সুধিজনরা পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যেগের প্রশংসা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}