র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার আব্দুল্লাঘাট এলাকায় অবৈধ নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরী কারখানায় নকল বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। উক্ত তথ্যের ভিত্তিতে ২১ জুলাই সোমবার আনুমানিক বেলা ১১ থেকে বিকেল ০৪ টা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম, র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান এবং বিএসটিআই প্রতিনিধি কর্তৃক সীতাকুন্ড থানাধীন আব্দুলাঘাট, চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি নকল বৈদ্যুতিক ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্টানকে ০৮ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান নকল বৈদ্যুতিক ক্যাবল জব্দসহ কারখানা তিনটি ভ্রাম্যমান আদালত কর্তৃক সীলগালা করা হয়। এসকল নকল বৈদ্যুতিক ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে ‌র্যাবের আইনানুগ কার্যক্রম চলমান থাকবে। র‌্যাব-৭, চট্টগ্রাম এর বিশেষ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ০৩টি কারখানায় জরিমানাকৃত আট লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জব্দকৃত নকল বৈদ্যুতিক ক্যাবলের বিষয়ে আইনানুগ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}