বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন অবস্থায় রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, সদস্য গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউিনয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান। এক শোক বার্তায় চট্টগ্রাম প্রেসক্লাবের কর্মকর্তারা এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

চট্টগ্রাম প্রেসক্লাব কর্মকর্তারা গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরনের দাবি জানিয়েছেন। প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ অনেকের যে অপূরণীয় ক্ষতি হয়েছে যা অপ্রতাশিত। এটি খুবই বেদনাদায়ক। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এর মধ্যে আহত প্রায় দেড় শতাধিক জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}