রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনার কবলে আহতদের রক্তের প্রয়োজনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ। বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ঔষধ সরবরাহ সহ যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর নির্দেশনা মোতাবেক নিকটবর্তী শাখাসমূহকে দিকনির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান এবং সাধারণ সম্পাদক মোঃ সালমান হোসাইন। বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসান এবং সাধারণ সম্পাদক মোঃ সালমান হোসাইন স্বাক্ষরিত শোকবার্তায় জানানো হয়, দুর্ঘটনায় বিমানসেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ আকস্মিক এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}