নিশাত তামান্না ঐতি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের একমাত্র কন্যা। ঐতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ প্রেস ইন লন্ডন থেকে বার এট ল ডিগ্রী অর্জন করে কচুয়ার প্রথম মহিলা ব্যারিস্টার হিসেবে আইন পেশা স্থান করে নিয়েছেন।

তিনি এসএসসি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, এইচএসসি হলি ক্রস স্কুল এন্ড কলেজ থেকে উত্তীর্ণ হয়ে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে এলএলবি এবং এল এল এম ও কৃতিত্বের সাথে বার এট ল ডিগ্রি অর্জন করেন গ্রেজ ইন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে । তাঁর বাবা কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও নিজ গ্রামে প্রতিষ্ঠিত নিন্দুপুর এম কে আলমগীর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা। তিনি ব্যবসার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা ও রাজনীতি পেশায়ও তার যথেষ্ট সুনাম রয়েছে।ঐতির মা শাহনাজ সিকদার একমাত্র ছেলেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাটার্ড একাউন্টেন্ট পড়িয়ে গর্বিত মা হিসেবে স্থান করে নিয়েছেন। ঐ তার একমাত্র ভাই সিকদার ইশতিয়াক লন্ডন স্কুল অব বিজনেস এন্ড ফিনান্স থেকে চার্টার্ড একাউন্টড এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে উচ্চতর শিক্ষা লাভ করে দেশে ব্যবসায় জড়িত।

ঐতি আইন পেশায় একজন প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে সমগ্র দেশের পাশাপাশি কচুয়ার মানুষের সেবা করতে আগ্রহী। তিনি বাংলাদেশের খ্যাতনামা প্রয়াত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সাহেবের মত দেশের মানুষের জন্য কাজ করে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হতে আত্মীয়-স্বজন, হিতাকাঙ্খি ও জন্মস্থান কচুয়াবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}