কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ দুলাল মিয়া (৬০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোক, ডায়াবেটিসসহ, বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।মরহুম মোহাম্মদ দুলাল মিয়া বিশিষ্ট সাংবাদিক ও জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকিরের মামা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বুধবার (২৩ জুলাই) যোহরের নামাজের পর উপজেলার পিপলাকান্দি জামে মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে .এম.মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া,জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটি সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন মরহুমের রূহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}