ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে আবু সাঈদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের অন্তার বিল মাঠে এ ঘটনা ঘটে নিহত আবু সাঈদ ওই গ্রামের মৃত খয়রাত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার অন্তার বিল মাঠে বৃহস্পতিবার বিকেলে আমন ধানের জমিতে সেচ দিতে যাই আবু সাঈদ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবু সাঈদ দীর্ঘদিন গোগর চৌরাস্তা বাজারে নৈশ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করতেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}