কিশোরগঞ্জের হোসেনপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার নিহত শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল করেছেন হোসেনপুর উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংঘঠন।
গতকাল রাতে হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজে উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ সফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে ও হোসেনপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মানসুরুল হক রবিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম আহব্বায়ক এস এম মাহবুবুর রহমান, যুগ্ম আহব্বায়ক মো: আবু বকর ছিদ্দিক বাক্কার , সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহব্বায়ক আবুল হাসিম সবুজ, সিদলা ইউ: বিএনপির সাধারন সম্পাদক প্রকৌশলী মো:মস্তুফা সারোয়ার সুমন জিনারী ইউ: বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, গোবিন্দপুর ইউ: বিএনপির সাধারন সম্পাদক মো : মানিক মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি, আব্দুস সালাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম মুধা পৌর বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক আতাহার আলী মৃধা, উপজেলা যুব দলের যুগ্ম আহ্ব্বায়ক নাজমুল ফয়েজ টুটুল, উপজেলা ছাত্রদলের সভাপতি এনামূল হক নাঈম, সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।