চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডীর গ্রামের অন্যতম ধর্মীয় ও সমাজিক সেচ্ছাসেবী সংগঠন হাছনদন্ডী গোলামে মোস্তফা একতা সংঘের ২০২৫-২৭ সেশন এর কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। ২৫ জুলাই রোজ শুক্রবার সন্ধ্যায় মধ্যম হাছনদন্ডী বাদামতল ফোরকানিয়া মাদ্রাসায় সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু বক্কার ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা মওলানা বশির আহমদ, এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মওলানা মোস্তাফিজুর রহমান, এছাড়াও অন্যনদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবদুল গণি সাবেরী, শায়ের রবিউল হাসান জালালি, মুহাম্মদ আইয়ুব আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন ধর্মীয়, সমাজিক ও মানবিক কাজে হাছনদন্ডী গোলামে মোস্তফা একতা সংঘ যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসনীয় এবং আগামি দিনেও এমন মানবিক ও সমাজিক কার্যক্রমে সংগঠনের সদস্যদের সক্রিয় থাকার জন্য আহবান জানান।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}