সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৯ জুলাই) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২০১৯ সালের ২৮ জুলাই “সত্য প্রচারে অপ্রতিরোধ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে মনিরুল ইসলাম, শাহরিয়ার মাসুদসহ কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকসাসের সাবেক সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সজিব, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা জাফর ইকবাল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহরিয়ার মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, এম. মোশাররফ হোসাইন — স্থায়ী সদস্য, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইসরাফিল মোল্লা — সম্পাদক, আজকের দৈনিক ও ব্যবস্থাপনা পরিচালক, প্রমিস এসেটস লিমিটেড, একেএম রাশেদ শাহরিয়ার — সভাপতি, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম ও সম্পাদক, দৈনিক স্বদেশ বাংলা, আমানুর রহমান রনি — সিনিয়র ক্রাইম রিপোর্টার,আজকের পত্রিকা ও প্রধান উপদেষ্টা, বাকসাস অনুষ্ঠানে আরও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, যাঁদের মধ্যে ছিলেন, পলাশ মাহমুদ — বিভাগীয় প্রধান, দৈনিক কালবেলা,

আব্দুল্লাহ আল ইমরান — কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক (কানাডা), মাসুদ রানা জুয়েল— সভাপতি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, জাহেদ বিন নাছির — কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, নেওয়াজ খান বাপ্পি — সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুনতাসীর আহমেদ — সহসভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাহিদ আহসান — সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আরিফুল ইসলাম আদীব — সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, শেখ ফজলুল করীম মারুফ — প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম — সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-১৪, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষাজীবন, নেতৃত্ব বিকাশ এবং গণমাধ্যমে ছাত্র সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। প্রতিষ্ঠার পর থেকে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি ক্যাম্পাস সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের মধ্যে সত্য ও ন্যায়ের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীলতা এবং স্বাধীন মত প্রকাশের চর্চা গড়ে তুলতেই সংগঠনটির নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}