ইমারজেন্সি রেসপন্স কর্মশালায় অংশগ্রহণ করেছেন জাতীয় পর্যায়ের যুব সংগঠন ইয়েস বাংলাদেশের প্রতিনিধিরা।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং সলিডারিটি সংস্থা’র আয়োজনে ওয়াই মুভস প্রকল্পের আওতায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সাভারের আশুলিয়ায় সিসিডিবি হোপ ফাউন্ডেশনে ৩ দিনব্যাপী ইমারজেন্সি রেসপন্স কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইমারজেন্সি রেসপন্স কর্মশালায় যুব সংগঠন ইয়েস বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), নোয়াখালী জেলা শাখার সভাপতি নাজিব আহমেদ নাবিল, নওগা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমিত কুন্ডু।
এসময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, যুব নেতৃত্বাধীন জাতীয় পর্যায়ের সংগঠন ইয়েস বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যাপক কার্যক্রম সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এছাড়াও, বাংলাদেশের সকল যুব সমাজ বিশেষ করে নারী এবং শিশুদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইয়েস বাংলাদেশ।
সমগ্র বাংলাদেশে যুবকদের নিয়ে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিশু অধিকার প্রতিষ্ঠা, যুব ও নারীদের দক্ষতা উন্নয়ন সহ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় কার্যক্রম চালানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগকালে এবং করোনা কালে বেসরকারি পর্যায়ে বড় ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে ইয়েস বাংলাদেশ।