নেহালপুর স্কুল এন্ড কলেজের ওডিটোরিয়াম হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতি ইসলাম নেহালপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে এম এম এ জায়েদ এর পবিত্র কোরান তেলাওয়াত ও নেহালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ আবু তালহার সভাপতিত্বে ও স্বাগত বক্ত্যোব্যর পর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ভোট কেন্দ্র ভিত্তিক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের মনোনীত যশোর -৫ মনিরামপুরের সুযোগ্য সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ গাজী এনামুল হক। প্রধান অতিথির বক্ত্যব্যে এ্যাডঃ গাজী এনামুল হক বলেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সাথে আমাদের সকল নেতাকর্মীকে ১০ ঘন্টা দায়িত্ব পালন করে কাঙ্খিত ফলাফল অর্জন করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওঃ নজরুল ইসলাম হান্নান, সিনিয়র সহ সভাপতি শ্রমীক কল্যাণ ফেডারেশন, যশোর। মাওঃ খলিলুর রহমান, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতি ইসলাম মনিরামপুর, মাওঃ মিজানুর রহমান কর্ম পরিষদ ও শুরা সদস্য মনিরামপুর। মাওঃ সোহরাব হোসেন, সভাপতি বাংলাদেশ জামায়াতি ইসলাম মনোহরপুর ইউনিয়ন। মাওঃ আব্দুল আজিজ, সভাপতি বাংলাদেশ জামায়াতি ইসলাম দুর্বাডাঙ্গা ইউনিয়ন, অধ্যক্ষ মাওঃ ফজলুল হক নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতি ইসলাম মনিরামপুর। আরো উপস্থিত ছিলেন নেহালপুর ক্যাম্প ইনচার্য মোঃ মিলন হোসেন, মাওঃ আঃ হামিদ সেক্রটারী বাংলাদেশ জামায়াতি ইসলাম নেহালপুর ইউনিয়ন শাখা, প্রাক্তন শিক্ষক আঃ কাদের মোল্যা, মোঃ কামাল হোসেন পরিচালক আলোছায়া সমাজ কল্যান সংস্থা কালিবাড়ি সহ এলাকার ছাত্রশিবির ও জামায়াতের সকল পর্যায়ের নেতা নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}