ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর শাখার ৫, ও ৬, ৭ নং ওয়ার্ডের কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২/৮/২৫/২৫) বিকেলে নারায়ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বালুর মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও নবীনগর পৌর কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া- (৫) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে. এম. মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (দ.) মহানগর কৃষক দলের সম্মানিত সদস্য মো. কামাল হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী মো. জহিরুল হক (জরু মিয়া), নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (বাবুল), নবীনগর পৌর ৬ নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা কামাল (দুলাল) ৭নং ওয়ার্ডের আহবায়ক মো. বায়েজিদ ইসলাম, ৬ নং ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মরম আলী, ৫ নং ওয়ার্ডের কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম মিয়া, ৭নং ওয়ার্ডের কৃষক দলের সদস্য সচিব, মো. সোহাগ খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।