মণিরামপুর পৌরশহরের ২৫৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা অভিযান ক্যাম্পেইন করেছে স্থানীয় সেচ্চাসেবী সংগঠন বনিতা ফাউন্ডেশন। ‎এই কার্যক্রমের আওতায় শিশুদের উচ্চতা ও ওজন পরিমাপ, নখ, ত্বক ও চুলের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন আয়োজনে ৩ আগষ্ঠ রবিবার বেলা ১২টায় সময় ২৫৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে মেতে ছিলো বনিতা ফাউন্ডেশনের সেচ্ছাসেবী সদস্যরা। ‎ ‎

শিশুদের স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য সচেতনতা অবলম্বনের পরামর্শ দিতে দেখা যায়, মণিরামপুর উপজেলা ব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছিন্ন মূল ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ধারাবাহিক কার্যক্রম করা স্থানীয় সংগঠন বনিতা ফাউন্ডেশনের তরুন সেচ্চাসেবীদের। ‎স্বাস্থ্য সুরক্ষার এ অভিযানে সেচ্চাসেবী সংগঠন বনিতা ফাউন্ডেশনের হয়ে দায়িত্বপালন করেন সদস্য সাদিউজ্জামন মুনিম, ইমন রসুল, নুসরাত চৌধুরী, অর্ণা, তাসপিয়া, রাকিব হোসেন, রিয়াজ উদ্দীন, আবিদ, মামুন, হুসাইন প্রমূখ। ‎প্রবাসী ফাহিম জামানের পৃষ্ঠ পোষকতায় রবিবারের স্বাস্থ্য সুরক্ষার অভিযান শেষে মাঝে আনন্দ ও উৎসাহ জোগাতে শিশুদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে উপহার বিতরণ করা হয় বলে জানিয়েছেন বনিতা ফাউন্ডেশনের শরীফ মাহমুদ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}