ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বোরহান উদ্দিন আহমেদ নসুকে ঢাকার উত্তরায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে । রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল (৩/৮/২৫) রাতে তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই রামপুরা থানায় তাকে হস্তান্তর করা হয়। উল্লেখ্য গ্রেপ্তার হওয়া বোরহান উদ্দিন আহমেদ নসু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের নেতা।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন । এ বিষয়ে বোরহান উদ্দিন আহমেদের ভাতিজা মাওলানা আবদুল মতিন বলেন- “আমরা ফেসবুকের মাধ্যমেই চাচার গ্রেপ্তারের খবর জানতে পেরেছি। খবরটির সত্যতা জানতে চাচিকে (বোরহান উদ্দিনের স্ত্রী) বারবার কল দিয়ে ও তার ফোনটি বন্ধ পেয়েছি”। ঢাকার রামপুরা থানার সূত্রে জানাযায়- ‘রামপুরা থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার আসামি হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে রামপুরা থানায় (রবিবার রাতে) হস্তান্তর করা হয়েছে। আজ (৪/৮/২৫) দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে”।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}