ঐতিহাসিক জুলাই গণঅভ্ব্যত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবর জিয়ারত দোয়া মাহফিলের মধ্যে দিয়ে গণঅদ্ভুত্থান দিবস ২০২৫ শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের সঞ্চালনায় উপস্থিত সকলের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুক হোসেন, ডাঃ তানভীর হাসান,শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা, উপজেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আমিনুল হক, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুবদল সভাপতি সাফায়াতুল ইসলাম সম্রাট,স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শওকত হোসেন সদস্য সচিব আল আমীন ভূঁইয়া জামায়াতে ইসলামীর নেতা মোস্তাকিম বিলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি মাও:কারিমুল্লাহ,জুলাই যোদ্ধা মহিবুল আলম অনিক, মোহাম্মাদ উলাহ রতন ভূঁইয়া, হাসিবুর রহমান,মোহাম্মদ সাজীব, আল আমীন ভূঁইয়া, মোস্তাক আহমেদ রাব্বি প্রমুখ।

অনুষ্ঠানে শহীদদের স্মরণে কোরআন তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন,গণঅভ্ব্যথান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা ও শহীদ পারিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}