ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নে কুলাসিন (প.) পাড়া যুব সমাজের আয়োজনে আজ (৪/৮/২৫) বিকালে জমকালো আয়োজনের মাধ্যমে ছোট দল বনাম বড়দলের মধ্য অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল- ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত খেলা দেখার জন্য স্থানীয় জনতার উপড়ে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত ।

বড়িকান্দি ইউনিয়ন মৎস্যজীবি দলের সদস্য সচিব সাইদুর রহমান সৌরভের সঞ্চালনায় উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা বিএনপি সহ- সভাপতি আব্দুর রহিম হাবিব উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি সহ -প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.কে. এম কাবিল কুদ্দুস। সাবেক মেম্বার মো. জিতু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. আবুল কাশেম, বড়িকান্দি ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. সিপন মেম্বার

নবীনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। খেলা শেষে অতিথিগণ বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}