1. মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটা গ্রামে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বি. এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা। অনুষ্ঠানে বক্তারা শহীদ নুর আলমের আত্মত্যাগ ও নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের দাবিতে শহীদ নুর আলম যে আত্মবলিদান দিয়েছেন, তা কেবল কুড়িগ্রামের নয়, পুরো দেশের জন্যই অনুপ্রেরণার উৎস।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের কৃতী সন্তান নুর আলম শহীদ হন।

পরে জুলাই শহীদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে আয়োজন করে জেলা প্রশাসন কুড়িগ্রাম। অনুষ্ঠানে শহীদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা তাদের স্মৃতি এবং ২৪ এর ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস,  জেলা বিএনপির আহবায়ক মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ , সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)’র আহবায়ক মুকুল মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানান। এসময়  জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রাম জেলাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}