কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন উপজেলা প্রশাসন । মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া সামাজিক কবরস্থানে শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ও শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুলাহ’র মা মিনা। এসময় সাথে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা আইসিটি অফিসার মো.রাকিবুল হাসান, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা খাদ্য গুদাম পরিদর্শক নাজমুল হোসেন মুকুল, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মো. লোকমান হোসাইন, জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র মামা আবুল হাসিম, জুলাই যোদ্ধা মোকাব্বির,
সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল, সালুয়া ইউপি সদস্য মীর মো. সৈয়দ আলী ও মো. মাসুমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মো. ইউনুছ সরদারের ছেলে ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের ১৯ জুলাই ২০২৪ তারিখে ঢাকার বনশ্রী রামপুরায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। সে ২০০৮ সালের ৩১ আগস্ট জন্ম গ্রহণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ সহ সকল জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম (ভারপ্রাপ্ত) মুযযাম্মিল হোসাইন।