বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর ৪ আসনে সংসদ পদপ্রার্থী মাও মিজানুর রহমান মোল্লা চরভদ্রাসন উপজেলায় দর্জির মোড়ে দারুল উলুম আল আরাবিয়া মাদ্রাসায় চরভদ্রাসন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. জাকারিয়ার সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর ৪ আসনের সংসদ পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। দেখা গেছে, চরভদ্রাসন উপজেলায় দর্রজির মোড়ে দারুল উলুম আল আরাবিয়া মাদ্রাসায় মুক্তির রাজপথ ইসলামী খেলাফত এ স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ
খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসেরএই তিন সংগঠনের ব্যানারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি সালাউদ্দিন। কুরআন তেলাওয়াতে মাধ্যমে কর্মী সম্মেলনের বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাএমজলিসের সাধারণ সম্পাদক হাফেজ হাসানুজ্জামান,খেলাফত ছাএ মজলিসের সভাপতি হাফেজ আশরাফ আলী।খেলাফত মজলিসের সদস্য লিটন মোল্লা।বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মিজানুর রহমান, মুফতি মইনুল ইসলাম, মুফতি মাসুদুর রহমান।
বাংলাদেশ খেলাফত মজলিস চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া। কর্মী সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফাত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ফরিদপুর -৪আসনের সংসদ পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা তিনি বলেন, ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা কায়েমে ইসলামী মাইন্ডে নেতা নির্বাচিত করে সংসদে পাঠানএবং ইসলামী শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করবে। আসুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মী সম্মেলন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতাদের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ছাত্র-ছাত্রীদের মাগফেরাত কামনা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদেরও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।