গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়া অ্যাম্বুলেন্সের চাপায় দোকান মালিক আরমান আলী(৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুটানি বাজার নামক এলাকায়। নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের ফুটানি বাজারে
একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এসময় অ্যাম্বুলেন্সের চাপায় ওই দোকানের মালিক আরমান আলী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম নিহত হওয়ার নিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}