ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৭/৮/২৫) আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিবি নিউজের সম্পাদক মাহবুব মুর্শেদের সঞ্চালনায় ও ইয়াসিন ভূঁইয়ার (সি.পি.বি আমেরিকা) সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা ছানাউল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল)- পিয়াস বসাক, তোফায়েল আলি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ- মিয়া মোহাম্মদ সেলিম, নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম- মানিক বিশ্বাস, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বাঙ্গরা এম এবায়দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট এবং নগদ অর্থ প্রদান করেন।

সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার সিনথিয়াকে ক্রেষ্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়।

বক্তারা বলেন- “কারিগরি শিক্ষার বিকল্প নাই। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সন্তানদের কারিগরি শিক্ষা দিতে হবে। আজ যারা শিক্ষিত হয়েও বেকার তারা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতো তবে বেকারত্ব ঘোচাতে পারত”।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}