নীলফামারীর জলঢাকায় সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। শনিবার সকালে উপজেলার বগুলাগাড়ী চৌধুরী পাড়ায় পারিবারিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। মাহেরীন চৌধুরী ছিলেন বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। তিনি শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব আ.ন.ম. খলিলুর রহমান বলেন, “মাহেরীন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের বাঁচিয়েছেন এমন সাহস কেবল শহীদ জিয়াউর রহমানের পরিবারের অনুসারীর পক্ষেই সম্ভব।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বগুলাগাড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে তাঁর নামে স্থাপনা গড়ে তোলার জন্য। এ সময় কৃষক দলের নেতারা মাহেরীন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, মীরগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সহস্রাধিক নেতা-কর্মী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}