ত্রিশাল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাংবাদিকবৃন্দ। শনিবার দুপুরে ত্রিশালের সাংবাদিক মহলের উদ্যোগে উপজেলার দরিরামপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লবের সভাপতি খোরশিদ আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নোমানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সাংবাদিকরা আরও বলেন তুহিনের হত্যা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}