গাজীপুরে সাংবাদিক মোঃ. আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

গতকাল শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টা ব্যাপী চলমান মানববন্ধনে “সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই, মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই” ইত্যাদি শ্লোগান ও লেখা সম্বলিত ব্যানার হাতে নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানান। এ সময় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর নির্মম আঘাত। দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক এ.কে.এম.মোহাম্মদ আলী বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজ নির্বাক।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক হাসিম রেজার সভাপতিত্বে ও মো: জাকির হোসেনের সঙ্গালনায় এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফরিদ উদ্দিন আহমেদ, সাংবাদিক মোঃ মানসুরুল হক রবিন, দৈনিক যুগান্তরের মো: মশিউর রহমান সুমন,দৈনিক সংগ্রামের সামছুল হক, দৈনিক জনতার সাংবাদিক শাহীন আহমেদ, দেশবার্তার জাকারিয়া আলম, মো: জুবায়ের আহমেদ মোঃ আফাজ উদ্দিন,নাগরিক কমিটির সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ফকির, বাসদের জেলা সমন্নয়ক মো: আলাল মিয়া, পৌর বিএনপির সহ-সাধারন সম্পাদক আতাহার আলী মৃধা, পৌর বিএপির যুগ্ম সম্পাদক, মোস্তাক আহমেদ ডালিম, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}