ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামের কৃতি সন্তান, মরহুম মোঃ খুরশিদ সাহেবের তৃতীয় ছেলে, কুটি বাজারের স্বনামধন্য ও জনপ্রিয় ব্যবসায়ী জনাব মোহাম্মদ বাদল খান সাহেব আজ সোমবার, ১১ আগস্ট সকালবেলা ইহলোক ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকালে তিনি কুটি বাজারে অবস্থিত মা মনি এন্টারপ্রাইজ দোকানে বাড়ির জন্য কিছু সামগ্রী নিতে আসেন। সকাল ৯টা ৫২ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা আজ মাগরিবের নামাজের পর মানিকনগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}