চট্টগ্রামের শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত হালিশহর আহমদ মিয়া সি/ক বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ ও দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের নবগঠিত গর্ভনিং বডির সভায় তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। এজন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে চসিক ধারাবাহিকভাবে কাজ করে যাবে। মেয়র আরো বলেন, আমাদের স্কুল-কলেজের শিক্ষার মান আগের তুলনায় উন্নত হয়েছে। আমি চাই এই উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে আমরা আরও ভালো করবে।

এ বছর এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে, আগামী ২১ আগস্ট বড় আয়োজনের মধ্যে দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হবে। সভায় তিনটি প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সদস্যরা শিক্ষার মানোন্নয়নে নানা প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর আহমদ মিয়া সি/ক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে এম.এ আজিজ, মোহাম্মদ হানিফ, মো: কামাল, মো: কামাল উদ্দিন, শাহেদা খানম, তন্দ্রা সাহা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজের পক্ষে মার্ক স্বদেশ বড়ুয়া, মোঃ শাহাদাৎ হোসাইন, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ হাসান রুবেল, রোকসানা বেগম, মো: মহিউদ্দিন, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার বেগম।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}