৭ বছর আগে গুম হওয়া ভিকটিম সুমনের (৩২)প্রবাসী ভাইয়ের মামলা দায়ের,পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ৬ষ্ট আদালত।

প্রবাসী মাহাবুবুর রহমান (৫৫), পিতা- মরহুম ওয়হিদুর রহমান, পাইন বাগান, ২নং ওয়ার্ড, কাউখালী গুচ্ছগ্রাম, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা বাদী হয়ে ১৪ আগষ্ট বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে ৭ বছর আগে চকবাজার থানাধীন বাকলিয়া ডিসি রোডস্থ আব্দুল মোনাফ বিল্ডিং থেকে তার ছোট ভাইকে অপহরণ ও গুমের অভিযোগে মামলা দায়ের করেন । বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানী অন্তে অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম মহানগরকে নির্দেশ দেন ।

বাদীর অভিযোগে প্রকাশ তার ছোট ভাই ভিকটিম তৌহিদুর রহমান সুমন (৩২) উক্ত আব্দুল মোনাফ বিল্ডিং (৬ষ্ঠ তলা) এর ছাদের ব্যাচেলর (এটাচ বাথরুমওয়ালা কক্ষ) থেকে গত ১৩/০৬/২০১৮ ইং সকাল আনুমানিক ৮ টায় অপহরণের পর গুম হন । বিএনপি কর্মী ভিকটিম সুমন (৩২) এবং আওয়ামী লীগ কর্মী আসামী মোঃ তারেকুর রহমান (৩২), উভয়ের বর্তমান বয়স (৪২) সহ অপর আসামীগণ হতে পাওনা টাকা দাবী করায় তাকে গুম করা হয় । ভিকটিমের বড় বোন স্কুল শিক্ষিকা মিসেস ফেরদৌসি রহমান (৫৯) স্থানীয় থানা ও সিএমপি কমিশনার কার্যালয়ে ধর্ণা দিয়েও অপহৃত ভাইকে উদ্ধারে কোন সহযোগিতা পায়নি । উল্টো তার ভাইকে জঙ্গী এবং নারী ঘটিত ঘটনায় সাথে সম্পৃক্ত বলে অপবাদ দেয় এবং ভিকটিমের উক্ত বোনকে গ্রেফতারের হুমকি দেয় । বড় বোন ফেরদৌসি বেগম ইতিপূর্বে আসামীদের সাথে ভিকটিম সুমনের বিরোধ আপোষে নিষ্পত্তি করে দিলেও পরদিন তাকে গুম করা হয় । বাদীর ভাই বোনরা এখনো জানে না তাদের ভাই জীবিত না মৃত ।মামলা দায়েরকালে ভিকটিমের বড় ভাই ব্রিটিশ নাগরিক মিজানুর রহমান (৫৮) সহ অপরাপর সাক্ষীগণ উপস্থিত ছিলেন ।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউণ্ডেশন – বিএইচআরএফ – এর আইনি সহায়তায় বাদী পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আব্দুস ছাত্তার, মানবাধিকার আইনবিদ যথাক্রমে এডভোকেট এ এম জিয়া হাবীব আহ্সান, এডভোকেট সৈয়দ মোঃ হারুন, এডভোকেট গোলাম মাওলা মুরাদ, এডভোকেট এএইচএম জসীম উদ্দিন, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন আরমান প্রমুখ ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}