বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্পোরেট দুনিয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা পৌঁছে দিতে ‘ক্যারিয়ার টক ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জিবানানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এই সেমিনার হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান আখতারউদ্দিন মাহমুদ। তিনি শিক্ষার্থীদের কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে আলাদা করে তোলার কৌশল ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “শুধু ভালো ফল নয়, পেশাগত জীবনে সফল হতে যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা ও ক্রমাগত শেখার মানসিকতা জরুরি।”

প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য কর্পোরেট সেক্টরের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ অত্যন্ত জরুরি। ব্র্যাক ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের আয়োজন দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।” একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সেমিনারে শিক্ষার্থীদের জন্য সিভি জমা দেওয়ার সুযোগ রাখা হয়। অনুষ্ঠানের কনভেনার ও ক্যারিয়ার ক্লাবের সভাপতি মেহেদী আরেফিন বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিকে শক্তিশালী করতে আমরা সবসময় কাজ করছি। ব্র্যাক ব্যাংকের মতো শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের নেতৃত্বকে ক্যাম্পাসে আনতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কর্পোরেট অভিজ্ঞতা, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সরাসরি ধারণা লাভ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}