গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও শ্রীকৃষ্ণ পূজা। শনিবার (১৬ আগষ্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে দুপুরে শহরের ভিএইড রোড কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের কর হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। শেষে, ভিএইড রোড কালীবাড়ি মন্দির চত্বরে জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, ক্যাপ্টেন রায়হানুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক বিমল সরকার, প্রফেসর সমীর কুমার সরকার, বিপুল কুমার দাস প্রমুখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}