গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নুরুন্নবী ভোলা নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুঠিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুন্নবী ভোলা ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে। পুলিশ জানায়, থানা পুলিশের এক বিশেষ অভিযানে নুরুন্নবী ভোলাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ অভিযানে অংশ নেন গোবিন্দগঞ্জ থানার এসআই আখতারুজ্জামান, এএসআই শরৎ চন্দ্র রায় ও এএসআই আলমগীর। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}