চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ উপজেলার সদস্য সচিব লিটন আহমেদ সভাপতিত্বে করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সদস্য মনির মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সদস্য সেলিম রেজা, জেলা যুবদলের সদস্য মোঃ ইয়াসিন আরাফাত (কনক), জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক  সাগর আহমেদের, জেলা যুবদলের সদস্য মোঃ জুয়েল আজিম,  জেলা যুবদলের সদস্য মোঃ ইউসুফ আলী,জেলা যুবদলের সদস্য মোঃ মাহমুদুর রহমান, জেলা যুবদলের সদস্য মোঃ ইব্রাহিম খলিল,  পৌর যুব দলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, পৌর যুবদলের সদস্য মোঃ আব্দুর রহিম,  পৌর যুবদলের ১৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ, পৌর যুবদলের ১৪ নং নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজান অন্যান্য ইউনিটে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, গণতন্ত্রের মা তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন। আর তাই দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরো বেশি অনুভূত হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দেশবাসীর কাছে তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয় দোয়া মাহফিলে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}