চরঝাউকান্দা ইউনিয়নের দরিদ্র অস্বচ্ছল পরিবারের জন্য বরাদ্দকৃত ২৫৩ টি VWB কার্ডের ৩০কেজি করে দুমাসের ৬০কেজি বিতরণ করা হয়।

চরঝাউজান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদুমৃধা এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা ও সাংবাদিক আব্দুস সালাম মোল্লা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব হেদায়েতুল ইসলাম ওমেম্বার গন ।

জানা গেছে VWB অর্থাৎ ভারনালাবেল উইমেন্স বেনিফিট প্রোগ্রামের আওতায় ইউনিয়নের২৫৩ কার্ডের বিপরীতে নির্বাচিত পরিবারগুলো বিনামূল্যে আগামী ২৪ মাসের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্য সহায়তা পাবেন।যেটা পুর্বে ভিজিডি কার্ড হিসাবে পরিচিত ছিল।

এ সময় সংশ্লিষ্ট চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদুমৃধা বলেন আমার এই ইউনিয়নটি মুলত নদীভাঙন কবলিত ও চরান্চল হওয়াতে চাহিদার তুলনায় কার্ডের সংখ্যা অপ্রতুল, আশা করি আগামীতে নদী ভাঙনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ইউনিয়নে কার্ডের সংখ্যা বাড়ানো হয়।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}