১৯শে আগস্ট অনুষ্ঠিত হবে হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে হোসেনপুর উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। সম্মেলনের প্রস্তুতি হিসেবে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা দফায় দফায় মিটিং ও ঘরোয়া বৈঠক করছেন। এ উপলক্ষে উপজেলা আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহব্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মানছুরুল হক রবিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
তিনি আসন্ন সম্মেলনকে সফল করার লক্ষ্যে নানা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জি.এস. শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুলাহ কায়সার হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক মেয়র মোঃ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, আবু বকর ছিদ্দিক বাক্কায়,ইউনিয়ন বিএনপির সভাপতি, ফখরুল আলম খানা, ফেরদৌস আহমেদ, আল মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম কৃষক দলের সভাপতি মো: আবদুস সালাম প্রমুখসহ এতে উপজেলায় সকল ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মিরা উপস্তিত ছিলেন। হোসেনপুর উপজেলা বিএনপির এ সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ও নতুন নেতৃত্ব তৈরি হওয়ার মধ্যে দিয়ে জননেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আশাবাদ ব্যাক্ত করেছেন উপস্থিত নেতৃবৃন্দ ৷
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}