দায়িত্বহীনতা আর স্বেচ্ছাচারিতার কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলা সমাজ সেবা অফিসে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীরা হয়রানি হচ্ছে। সাঘাটা উপজেলা সমাজ সেবা অফিসটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা দেশের জনগণের সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বিভিন্ন ধরনের সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত। এই অধিদপ্তরের প্রধান কাজ হল দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, শিশু, প্রবীণ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করা। রোববার (১৭ আগষ্ট) দুপুর ১২টায় দিকে অফিসটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সমাজ সেবা কর্মকর্তার কক্ষ তালা বদ্ধ। পাশের কক্ষে মাত্র এক একজন মহিলা কর্মী ফোনে ভিডিওতে কথা বলছেন।
অপর একজন পুরুষ কর্মী ফোনে ফেসবুক দেখে অলস সময় পাড় করছেন। কথা হলে তারা জানান, সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল গোবিন্দগঞ্জের দায়িত্বে থেকে এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি আজ আসেননি। অন্যান্যরা মাঠে দায়িত্ব পালনে গেছেন। এময় সেবা নিতে আসা এক ক্যানসার রোগী জানান, অফিসে কাগজপাতি নিয়ে এসেছি। অফিসার নাই কি আর করার আছে। নদীর চর থেকে আসা এক মহিলা জানান, ভাতার কার্ডের একটু সমস্যা হয়েছে এটি ঠিক করার জন্য নদী পাড় হয়ে এসেছি। সচেন মহল বলছেন, এ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে সেবা গ্রহীতারা যথাযথ সেবা পাচ্ছেন না, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এ কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় কাজ সময়মতো সম্পন্ন হচ্ছেনা। বিষয়টি দুঃখজনক। বিস্তারিত জানতে এ অফিসের কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডলের মুঠোফোনে ০১৭১৬-৫২৫৯২৫ নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}